1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

নিয়ামতপুরে মন্দির তৈরীর নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে উচ্ছেদের চেষ্টা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে মন্দির তৈরীর নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে উচ্ছেদের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঐ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ধরমপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মৃত- কৈলাশ মাহাতোর স্ত্রী সন্ধ্যা রানী দীর্ঘ দিন যাবত খাস সম্পত্তির উপর বসবাস করে আসছিল। কিন্তু একই গ্রামের কিছু লোক মৃত- মহিলালের ছেলে শ্যামল মাহাতো (৩০), অমল মাহাতো (২৫), কৃষ্ণ মাহাতোর ছেলে রাজু মাহাতো, মৃ- মনতাজের ছেলে মেজের আলী (৩৫), মৃত- মহানন্দর ছেলে হরেন মাহাতো (২৮), মৃ- মালোন মাহাতোর ছেলে জগেস মাহাতো, মহন্ত মাহাতোর ছেলে উজ্জ্বল মাহাতো গত ১১ অক্টোবর সকাল ৮টায় জোর পূর্বক সন্ধ্যা রানীর গরুর রাখার ছাউনী ভেংগে ফেলে মন্দির তৈরীর জন্য বাঁশ দিয়ে দখল করে নেয়।

এ বিষয়ে সন্ধ্যা রানী বলেন, আমার পূর্ব পুরুষরা প্রায় ৭০ বছর যাবত এখানে বসবাস করে আসছে। গ্রামে আরো দুটি মন্দির থাকা সত্বেও গ্রামের কিছু অতি উৎসাহী ছেলেরা আমাকে ও আমার পরিবারকে উচ্ছেদ করার জন্য মন্দির তৈরীর নামে জায়গাটি দখল করে নেয়।

তিনি আরো বলেন, আমার এখন বাড়ীতে চলাফেরা করার মত কোন জায়গা নেই। আমাদের একমাত্র সম্বল গরু ছাগল রাখার জায়গা নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায় নাই।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT