1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

আমতলীতে জেলা প্রশাসকের পূজা মন্ডপগুলো পরিদর্শন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

মাইনুল ইসলাম রাজুআমতলী (বরগুনা) প্রতিনিধি।

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে বরগুনার আমতলী পৌর শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

 

আজ মঙ্গলবার সন্ধ্যার পরে আমতলী পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দির পরিদর্শন করেন। এসময় তার সাথে আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর, কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি ধীরাজ কুমার বিশ্বাস (প্রভাষক), শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি শ্যামল কৃষ্ণ কর্মকার, বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দিরের সভাপতি শ্রী স্বপন কুমার সরকারসহ সরকারী- বেসরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান মহামারি করোনায় পূজায় আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ডপগুলোতে পূজা অর্চনা করার জন্য অনুরোধ করেন।

 

উল্লেখ্য এ বছর আমতলী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের ১৩টি পূজামন্ডপে শারদীয় দূর্গাউৎসব উদযাপিত হচ্ছে ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT