1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

কালকিনিতে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী পছন্দের না হওয়ায় বিক্ষোভ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৮০ বার পঠিত

মাহমুদুল হাসান রনি

মাদারীপুর জেলা প্রতিনিধি ।

 

 

মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী পছন্দের না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার ভুরঘাটা-মোল্লারহাট সড়কের বটতলা এলাকায় আন্দোলন করেন এলাকাবাসী। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল।

 

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলার সিডিখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে চাঁনমিয়া শিকদারের নাম ঘোষণা করা হয়। এতেই ক্ষুব্ধ হন ইউনিয়নের ত্যাগী নেতাকর্মীরা।

 

প্রার্থী পরিবর্তনের দাবী নিয়ে সোমবার বিকেলে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে কালকিনি উপজেলার ভুরঘাটা-মোল্লারহাট সড়কের বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে আন্দোলন করেন বিক্ষুব্ধরা। এতে দেড় ঘণ্টা বন্ধ থাকে সড়কে যান চলাচল।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের ত্যাগী নেতাদের নাম বাদ দিয়ে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী পরিবর্তন করে যোগ্য প্রার্থী দেয়ার দাবী জানান।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT