1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

ডুমুরিয়া প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২১১ বার পঠিত

সরদার বাদশা,চুকনগর প্রতিনিধি ।

 

খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বিকালে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ। উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল চন্দ্র বৈরাগী, পল্লী বিদ্যুতের ডিজিএম আবদুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাব হোসেন প্রমুখ। সভাশেষে শারদীয় দুর্গাপূজায় ২০৪ টি মন্দিরের প্রত্যেকটিতে ২০ হাজার ১’শ টাকা সরকারি জিআর ৫০০ কেজি চালের দাম ১৭ হাজার টাকা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ২৬’শ টাকা ও পুজা পরিষদের ৫’শ টাকা।

প্রতি মন্দিরের সভাপতি, সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নারায়ণ চন্দ্র চন্দ বলেন, দুর্গা পূজা চলাকালীন মন্দির এলাকায় কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন ধরণের উত্তেজনা মুলক গান, বাজনা না বাজানো, বিসর্জনের দিন কোন ধরণের নেশাগ্রস্ত না হওয়া, আযানের সময় গান-বাজনা বন্ধ রাখাসহ ধর্মের ভাবগাম্ভীর্য যাতে বিনষ্ট না হয় তা থেকে বিরত থাকতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT