1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

মোশারফ হোসেন (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের শিবালয়ে গণপিটুনিতে আতোয়ার রহমান এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বকচর গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন।

 

নিহত ডাকাত সদস্যের নাম আতোয়ার রহমান (৩৫)। তিনি জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে।

 

আহত ব্যক্তিরা হলেন, বকচর গ্রামের অটল চক্রবর্তী এবং তাঁর স্ত্রী শিপ্রা রানি চক্রবর্তী ও মা গীতা রানি চক্রবর্তী । তাঁদের জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রামপপুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ৫ থেকে ৬ জনের এক ডাকাত সদস্য বকচর গ্রামের অটল চক্রবর্তী বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতেরা অটল গোস্বামী, তাঁর স্ত্রী ও মায়ের হাত-পা বেঁধে মারধর শুরু করেন। এরপর ঘরে ভেতরে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করার সময় ডাকচিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে দুই ডাকাত সদস্যকে আটক করেন। বাকি ডাকাতেরা পালিয়ে যান।

 

স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী মোল্লা বলেন, ঘটনার পর গ্রামবাসী দুই ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেন। এতে আতোয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ ওই গ্রাম থেকে নিহত আতোয়ারে লাশ উদ্ধার করে। এ ছাড়া আটক ডাকাত সদস্য লিটন শেখকে (৩৫) পুলিশের কাছে সোপর্দ করে। লিটনের বাড়ি সদর উপজেলার মিতরা গ্রামে।

 

এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ডাকাতির ঘটনা নয়, চুরি করতে গিয়েছিলেন তিন চোর। এলাকাবাসী গণপিটুনিতে এক চোর মারা গেছেন। ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT