1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের পাশে থাকুন – শেখ আফিল উদ্দিন এমপি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

মেহেদি হাসান, শার্শা প্রতিনিধিঃ

 

যশোরের শার্শার এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন ৮ নং বাগআঁচড়া ইউনিয়ানের এক বিশাল জনসভায় বলেন, বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলে দাড়িয়ে আছে, তা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নাই । তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ওয়াদা মোতাবেক প্রত্যেকটি বাড়ি থেকে একজন করে চাকুরী দেওয়ার কথাকে বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশাল জুটমিল চালু করে এই শার্শা উপজেলার মানুষকে চাকুরী দিয়েছি। এমনকি তাদেরকে জুটমিলে দেওয়া বাসে করে বাড়ির সামনে থেকে চাকুরীতে আসার সুযোগ করে দিয়েছি। তিনি আরো বলেন, শার্শা উপজেলা সহ সারা বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামীলীগ তথা মানবতার মা উন্নয়নের কান্ডারী শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় রাখতে হবে। তথা ইউনিয়ান নির্বাচনকে কেন্দ্র করে দলের ভিতর কোন্দল সৃষ্টি করে যাবেনা। অনেকে চাইছেন বিএনপি জামায়াতের প্রার্থীদের জয়ের পথ নিশ্চিত করতে। তাই, আওয়ামীলীগের অতিথি পাখিদের প্রলোভনে পড়ে কেউ চেয়ারম্যান মেম্বরের প্রার্থী হয়ে নির্বাচন করতে আসবেন না।

 

সোমবার বিকেলে শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে এসকল কথা বলেন তিনি।

 

বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইন্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এক বিশাল জনসভায় শেখ আফিল উদ্দিন এমপি সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, আওয়ামীলীগ একটি বিশাল দল, এ দলের নেতৃত্বে দিচ্ছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চৌকস কণ্যা জননেত্রী শেখ হাসিনা। দলের ছোট বড় সকল শ্রেণীর কর্মীদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আওয়ামীলীগ দেশ পরিচালনার মাত্র ১ যুগের কর্মপরিকল্পনা বাস্তবায়নে একসময়ের ক্ষুধার্ত বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নতিকে অব্যাহত রাখতে তৃণমূল আওয়ামীলীগ দলের ভিতরে যেন কেউ, কোন ধরণের কোন্দল বা ভাঙ্গন ধরিয়ে চলমান উন্নয়ন ঠেকাতে না পারে। সেদিকে খেয়াল রেখে আমাদের সকলকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল সহ প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগআঁচড়া যুবলীগ নেতা শফিক মাহবুদ ধাবক, সাবেক ছাত্রলীগ নেতা আলী আহম্মদ শান্তি সহ প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ।

 

এছারাও বাগআঁচড়া ইউনিয়ানের স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT