1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

দ্বিতীয় ধাপে ডুমুরিয়ায় ১৪ ইউপিতে নৌকা প্রতিক পেলেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ,সরদার বাদশা।

 

ডুমুরিয়া উপজেলার মোট ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। ডুমুরিয়া উপজেলার ১৪ ইউপিতে নৌকা পেলেন যারা রবিবার বিকালে কেন্দ্রীয় আওয়ামীলীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ১নং ধামালিয়া ইউনিয়নের রেজওয়ান মোল্যা, বর্তমান চেয়ারম্যান, ২নং রঘুনাথ পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খান সাকুর উদ্দীন, ৩নং রুদাঘোরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, ৪নং খর্ণিয়া ইউনিয়নে আফরোজা খানম মিতা, ৫নং আটলিয়া ইউনিয়নে এডভোকেট প্রতাপ কুমার রায় ৬নং মাগুরাঘোন ইউনিয়নে রফিকুল ইসলাম হেলাল, ৭নং শোভনা ইউনিয়নে সরদার আঃ গণি ৮নং শরাফপুর ইউনিয়নে এইচ এ আই এম উবাঈদ উল্লাহ, ৯নং সাহস ইউনিয়নে শেখ আঃ কুদ্দুস, ১০নং ভান্ডারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডাঃ হিমাংশু বিশ্বাস, ১১নং ডুমুরিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী মোঃ হুমায়ুন কবির (বুলু) ১২ নং রংপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাম প্রসাদ জোয়ার্দ্দার, ১৩ নং গুটুদিয়া ইউনিয়নে কাজী আলমগীর হোসেন, ১৪নং মাগুরখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিমল কৃঞ্চ সানা, উপজেলার ১৪টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ,ও সাধারণ সম্পাদক সুজিত অধিকারীসহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ১৪ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান। এর প্রেক্ষিতে ৯ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড উপজেলার ১৪টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে। ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT