1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

গাজী মানিক এবং মামুনের মুক্তির দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার পঠিত

ইউসুফ মুন্সী,ফেনী জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনের জামিন বাতিল করে জেলে প্রেরণ করার প্রতিবাদে এবং মুক্তির দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

 

রবিবার বিকেলে শহরের জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে ট্রাংকরোডস্থ খেজুর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে সেন্ট্রাল হাইস্কুলের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন সোহাগ,যুগ্ম সম্পাদক মঞ্জুর হোসেন,জুয়েল পাটোয়ারী,আলমগীর হোসেন,সাইফুল ইসলাম জিকু,রাজন মজুমদার,প্রচার সম্পাদক করিমুল হক সুমন,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন,দাগনভুইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইমন হক রাজিব,ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশিকুর রহমান,সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ,ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজী নয়ন,ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত প্রমুখ।

 

প্রসঙ্গত:গত মে মাসে ফেনী মডেল থানায় গাজী মানিক,সালাহ উদ্দিন মামুনসহ ৫ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।উক্ত মামলা গাজী মানিক ও সালাহ উদ্দিন মামুন গত মাসে উচ্চ আদালত থেকে ৬ সাপ্তাহের জামিন পান। রবিবার নিম্ম আদালতে জামিন আবেদন করলে আদালত বিএনপি নেতা গাজী মানিক ও ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুনের জামিন নামাঞ্জুর করে জেলে প্রেরণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT