1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১। শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। কয়রায় জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষার উপর এ্যাডভােকেসি ক্যাম্পেইন। কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন। কেশবপুরে ২৩ বছরেও যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত। পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত। শিরখাড়ায় মাদক ও বালুদস্যু নির্মূলে ঐক্যবদ্ধ এলাকাবাসী; কঠোর হুঁশিয়ারি। প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ।

দূর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দর ৬ দিন বন্ধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নয়ন ঘোষ ।

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি- রপ্তানি ৬ দিনের জন্য বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটিসহ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এ বন্দরের সকল ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হবে।

 

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষনা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সোমবার (১১ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত ৬ দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।

 

ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট ও ইমপোর্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

অপরদিকে, সোনামসজিদ স্থলবন্দরের সহকারি কাষ্টমস কমিশনার (শুল্ক) মোঃ মমিনুল ইসলাম জানান, পূজা উপলক্ষে আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT