1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রাজস্থলীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

চাইথোয়াইমং মারমা রাজস্থলী(রাঙামাটি) প্রতিনিধিঃ

 

 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা

 

দূর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছে রাজস্থলী উপজেলা প্রশাসন। ১০ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। সভাতে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা,ওসি মফজল আহমদ খান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।

 

সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের সচেতনতা জরুরী। পার্বত্য এই রাজস্থলী উপজেলার সব ক’টি পুঁজা মন্ডপে যাতে সুনামের সহিত শান্তিপূর্ণ ভাবে পুঁজা উদযাপন হয় সে দায়িত্ব সবার।

 

এছাড়াও ধর্ম মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুসরণ,আযান ও নামাজের সময়টা মাথায় রেখে সকলের সব ধরনের ধর্মীয় রীতি-নীতি অনুসরণের মধ্য দিয়ে সুন্দর ও সু-শৃঙ্খলভাবে ধর্মীয় বৃহত্তর এই উৎসব উদযাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি। সকলকে সরকারী স্বাস্থ্য বিধি মেনে দশনার্থীরা প্রবেশ করবে এবং দুর্গাপূজা উপভোগ করার জন্য আহবান জানাই। এছাড়াও যে কোন সমস্যায় সর্বাত্মক সার্বিক সহায়তায় উপজেলা প্রশাসন দিবে বলে তিনি মন্তব্য করেন।

 

 

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাজার হরিমন্দির কমিটির সাধারন সম্পাদক ধনরাম কর্মকার, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান প্রমূখ।

 

এতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা,অন্যান্য মসজিদের ইমাম থেকে শুরু করে রাজস্থলী উপজেলার সকল প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT