1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে কয়রায় গণ সংবর্ধনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার।

আমতলীতে বাল্যবিয়ে, বর জহিরুলকে তিন মাসের কারাদন্ড!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে বাল্যবিয়ের অপরাধে বর মোঃ জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম। শুক্রবার রাতে উপজেলার চরকগাছিয়া গ্রামে কনের বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ দন্ড প্রদান করেন। আজ (শনিবার) আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

স্থাণীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের তোফাজ্জেল আকনের মাদ্রাসা পড়–য়া নবম শ্রেণীর শিক্ষার্থী কন্যা কুলসুম আক্তারকে পার্শ্ববর্তী তালতলী উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের পুত্র জহিরুল ইসলামের সাথে বিয়ের আয়োজন করে কনের পরিবার। বাল্যবিয়ের খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হন । এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে গেলেও বর মোঃ জহিরুল ইসলামকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক বরকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, পুলিশ আজ (শনিবার) দুপুরে কারাদন্ডপ্রাপ্ত বরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT