1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

৩দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

৩দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা শুরু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে তাবলীগ জামাতের আয়োজনে ইজতেমাটি শুরু হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।

 

জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে ইজতেমার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করে শুরু হলো এ ইজতেমা। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলাসহ আশপাশের জেলার কয়েক হাজার মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হয়েছেন। এদিকে আগত মুসল্লিদের থাকার জন্য পুরো মাঠে সামিয়ানা সাটানো হয়েছে। তৈরি করা হয়েছে পর্যাপ্ত ওযু ও গোসলের ব্যবস্থা। বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তাছাড়াও সার্বক্ষণিক ওয়াচ টাওয়ারে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT