1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

১১ কোটি টাকা ব্যয়ে ৬টি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৯৫ বার পঠিত

১১ কোটি টাকা ব্যয়ে ৬টি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা সংবাদদাতা
আজ ০৮ জানুয়ারী ২০২২ তারিখ বেলা ১১টায় ২৩ নং ওয়ার্ডে ৬ টি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, যার মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এসব সড়কসমূহের মোট নির্মাণব্যায় প্রায় ১১ কোটি টাকা।

উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- সুতিয়াখালী কেবিআই রোড থেকে পালবাড়ি পর্যন্ত আরসিসি রোড, কেবিআই রোড থেকে আক্কাস আলী মোড়লবাড়ি রেল লাইন পর্যন্ত আরসিসি রোড, খালপাড় মাহবুব চেয়ারম্যানের বাড়ি থেকে ডুপি পাড়া পর্যন্ত বিসি রোড, সুতিয়াখালী রহমান সাহেবের বাড়ি থেকে কাউন্সিলির শাহনাজ বেগমের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, নজু সরকারবাড়ি ওমর আলী রোড থেকে ভাটিপাড়া বাইতুন্নাহার জামে মসজিদ এবং মধ্যপাড়া মসজিদ থেকে নামাপাড়া সিটি কর্পোরেশনের সীমানা পর্যন্ত আরসিসি ও বিসি রাস্তা।

উদ্বোধন উপলক্ষে সুতিয়াখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শেখ হাসিনা উন্নয়নের কান্ডারি। তিনি ময়মনসিংহকে বিভাগ ও সিটি কর্পোরেশন দিয়েছেন। সিটি কর্পোরেশনের উন্নয়নে তিনি ১৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্প থেকে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের উন্নয়নে ৬০ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হয়েছে৷ করোনা না থাকলে এতদিনে কাজগুলো দৃশ্যমান থাকতো, বর্তমানের ৩ গুণ উন্নয়ন সম্ভব ছিল।

এ সময় মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা এগিয়ে যেতে চাই।ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতার বিকল্প নেই।

উদ্বোধনকালে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাব্বির ইউনুস বাবু, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT