1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (সোমবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ মজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান খান বাদল, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, সোহেলী পারভীন মালা, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ নাজমুল আহসান নান্নু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শাহজাহান কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন শানু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফারজানা ইসলাম দিনা।

 

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবর রহমান, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম কাওসার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বাবু অশোক কুমার মজুমদারসহ সকল সরকারী ও বেসরকারী দপ্তর প্রধান, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

প্রস্তুতিমূলক সভায় বক্তারা আগামী ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব বর্ষে মহান বিজয় দিবসকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করার জন্য মতামত প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT