1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

সুন্দরবনে বাঘে ধরা পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে বিএলসি প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন্ নাহার বলেছেন, সুন্দরবনে বাঘে ধরা পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে বাঘ বিধবাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিএলসি প্রদান করে পারমিট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার থেকেই উপার্জন করে তারা তাদের সন্তান সন্ততী নিয়ে বেঁচে থাকবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে এই সর্ব প্রথম সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার জন্য নারীদরকে বিএলসি দিয়ে পারমিট চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো অনেক নারীদরকে সুন্দরবনে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪ ডিসেম্বর বেলা ১১ টায় সাতক্ষীরা রেঞ্জের কােবাদক ফরেস্ট স্টেশনের আয়ােজনে বাঘ বিধবা অসহায় মহিলা জেলে পরিবারের সহায়তার জন্য বিএলসি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। সুন্দরবনের সম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যােগের কথা উল্লেখ করে হাবিবুন্ নাহার বলেন, বিশ্বের ঐতিহ্য সুন্দরবন রক্ষায় সবাইকে সম্পৃক্ত করতে জনসচেতনতা বাড়ানাের উদ্যােগ গ্রহণ করা হবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হােসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মিত্র, কয়রা উপজলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মােঃ আবু সালেহ ও খুলনা সদরের সহকারী বন সংরক্ষক (এসএিফ) এজেডএম হাসানুজ্জামান ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কােবাদক স্টেশন কর্মকর্তা মােঃ নাসির উদ্দিন। আরো বক্তব্য রাখেন দাকােপ-কয়রা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কােষাধাক্ষ্য মােঃ রিয়াছাদ আলী, আইসিডির প্রতিষ্ঠাতা মােঃ আশিকুজ্জামান, বাঘ বিধবা নারী সদস্য মনিরা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে ২১ জন বাঘ বিধবা সদস্যদের মাঝে বিএলসি প্রদান করা হয়। এ সময় সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সিএমসি, সিপিজি, ভিটিআরটি সদস্য, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্টাফ সহ বাঘ বিধবা নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

কয়রা খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৪/১২/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT