1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

সিলেট ওসমানী মেডিকেলে হচ্ছে ‘বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

 

বাসাবাড়িসহ বিভিন্ন কারণে সিলেটে অগ্নিদুর্ঘটনা বেড়েই চলেছে। এতে পোড়া রোগীর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আক্রান্ত রোগীদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করতে হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি দুর্ঘটনার পর দ্রুতই যাতে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় সেজন্য আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে সিলেটে স্থাপতি হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট।

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় ‘এস্টাবলিশমেন্ট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট’শীর্ষক প্রকল্প অনুমোদনের জন্য তোলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনুমোদন করেন। এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৪৫৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২০২ কোটি ১৬ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ২৫৩ কোটি ৯২ লাখ টাকা পাওয়া নেয়া হবে। আগামী ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর।সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি সংশোধিত ও পাঁচটি নতুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT