1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দা কুলাউড়ায় প্লাটুন টুয়েলভ’র সম্প্রতি শোভাযাত্রা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়।

 

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দা জানিয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে স্থানীয় প্লাটুন টুয়েলভ নামে একটি সামাজিক সংগঠন।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে সমাবেশ শেষে শোভাযাত্রাটি পৌর শহরের ডাকবাংলো প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় অসাম্প্রদায়িক স্লোগান সংবলিত ফেস্টুন সহকারে প্লাটুন টুয়েলভের সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

 

আয়োজিত সমাবেশ প্লাটুন টুয়েলভ কুলাউড়ার সভাপতি মেহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন মিত্র, আয়োজক সংগঠনের কল্যাণ চন্দ্র পলাশ,মেহেদী হাসান সাদি, সুদ্বীপ আচার্য্য প্রমুখ।

 

আয়োজক সংগঠনের সিনিয়র সদস্য মেহেদী হাসান সাদি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের আকাঙ্খায় যুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধারা। সময়ের সাথে সাথে আমরা সেই চেতনা থেকে দূরে সরে গেছি। প্রত্যেক বিবেক সম্পন্ন মানুষের উচিত এই অশুভকালে প্রতিবাদ মুখর হওয়া,একটি সুন্দর বাংলাদেশে বিনির্মানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া।

 

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক শক্তির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে প্রতিহত করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT