1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

সাটুরিয়ায় ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২০১ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন(মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয় ইউনিয়নে চতুর্থ ধাপে উৎসব মূখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ধাপে ধাপে প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক কামনা করেন রিটানিং অফিসারদের নিকট। এক প্রতিকের একাধিক প্রার্থী থাকলে লটারী আর না থাকলে পছন্দের প্রতীক বরাদ্ধ পান বলে জানিয়েছেন রিটানিং অফিসারগণ।

 

সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. লুৎফার রহমান বলেন, সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদে ৩৭ জন, ২৮৩ জন সাধারণ সদস্য এবং ৯৭ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য প্রতীক বরাদ্দ দেন স্বা স্ব রিটানিং অফিসাগণ। সাটুরিয়ায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

 

বালিয়াটি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন মো. রহুল আমিন, সতন্ত্র মীর সোহেল আহম্মদ টৌধুরী আনারস, মীর মোহাম্মদ আনিছুজ্জামান চৌধুরী মটরসাইকেল, মো. জাহাঙ্গীর আলম ঘোড়া ও জাতীয় পার্টির মো. হাফিজ উদ্দিন পেয়েছেন লাঙ্গল প্রতীক পেয়েছেন।

 

ধানকোড়া ইউনিয়নে নৌকার প্রতীক পেয়েছেন মো. আ. রউফ, সতন্ত্র প্রাথী মো. শাহাজাহান আলী মটরসাইকেল, মো. জসিম উদ্দিন মোল্লা চশমা, মো. ফরহাদ আলম আনারস প্রতীক পেয়েছেন।

 

দরগ্রাম ইউনিয়নে নৌকার প্রতীক পেয়েছেন মো. আলীনূর বকস রতন, সতন্ত্র প্রার্র্থী মো. জাহাঙ্গীর আলম জিকু আনারস ও মো. সেলিম হোসেন খান পেয়েছেন মটরসাইকেল।

 

সাটুরিয়া ইউনিয়নে নৌকার প্রতীক পেয়েছেন মো. আনোয়ার হোসেন পিন্টু, সতন্ত্র প্রাথী আব্দুল গফুর আনারস, জাতীয় পার্টির গোলাম মওলা লাঙ্গল ও ইসলামি আন্দোলনের মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন হাতপাখা।

 

দিঘুলিয়া ইউনিয়নে নৌকা পেয়েছেন মো. শফিউল আলম জুয়েল, সতন্ত্র প্রার্থী আব্দুর রহমান ঘোড়া, এটিএম আব্দুল জলিল চশমা, মো. মতিউর রহমান আনারস ও অমিত হাসান পেয়েছেন মটরসাইকেল।

 

তিল্লি ইউনিয়নে নৌকার প্রতীক পেয়েছেন মো. শরীফুল ইসলাম ধলা, সতন্ত্র প্রার্থী হিসেবে মো. রিপন মিয়া গোলাপফুল, মো. কামরুল হাসান খোকন ঘোড়া, মো. শিবলু সরকার মটরসাইকেল ও আব্দুল লতিফ পেয়েছেন আনারস।

 

বরাইদ ইউনিয়নে নৌকা প্রতিক মো. হরুর অর রশিদ, সতন্ত্র প্রার্থী গাজী মো. আব্দুল হাই আনারস, সেলিম হোসেন ঘোড়া ও মো. মোশারফ হোসেন মটরসাইকেল প্রতিক পেয়েছেন।

 

ফুকুরহাটি ইউনিয়নে নৌকার প্রতীক পেয়েছেন মো. আফাজ উদ্দিন, সতন্ত্র প্রার্থী মো. লিয়াকত আলী খান লাবু আনারস, মো. জিয়াউর রহমান মটরসাইকেল ও ইসলামি আন্দোলনের মো. লুৎফর রহমান পেয়েছেন হাতপাখা।

 

হরগজ ইউনিয়নে নৌকার প্রতীক পেয়েছেন মো. আনোয়ার হোসেন জ্যোতি, সতন্ত্র প্রার্থী মো. আলমগীর হোসেন আনারস প্রতীক পেয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT