1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। কেশবপুরের পাঁজিয়ায় সনাতন ধর্মালোচনা সভা অনুষ্ঠিত। ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ,ভোগান্তির অবসান। কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা।

সরিষাবাড়ীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২২৩ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন-প্রতিনিধিদের সাথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬অক্টোবর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস উপস্থিত ছিলেন । এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতারা অংশ নেন। সভায় উপজেলার উন্নয়নমুলক কার্যক্রম, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

 

এতে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুলসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT