1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

সরিষাবাড়ীতে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩২২ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করছেন র‍্যাব। গত রবিবার (১৭অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে পাথরটি উদ্ধার করে র‍্যাব-১৪। এঘটনায় ২জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন- মহাদান গ্রামের মৃত রফাদান মন্ডলের ছেলে আফতাব উদ্দিন (৬০), এবং পৌরসভার বাউসী গজারিয়া গ্রামের মৃত আজম মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৫০)। এ ঘটনায় পুলিশ পরিদর্শক দৌলত জামান জামালপুর রেব-১৪, সিপিসি-১ সরিষাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইন ও পুরাকীর্তি আইন ধারায় মামলা দায়ের করেন।

 

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কষ্টিপাথরের হস্তনির্মিত প্রত্নতাত্ত্বিক বস্তু দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছে সংঘবদ্ধ এই চক্রটি। গত রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহাদান শ্যামেরপাড়া গ্রামের ফরহাদ মিয়ার নির্মানাধীন বিল্ডিং বাড়িতে অভিযান পরিচালনা করেন র‍্যাব-১৪। এসময় অভিযান চালিয়ে ১৩ইঞ্চি লম্বা ও ১১কেজি ওজনের (১কোটি টাকা মূল্যের) ১টি কালো রংয়ের কষ্টিপাথর উদ্ধার করেন এবং ২জনকে আটক করা হয়।

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর রকিবুল হক বলেন, কষ্টিপাথরের মূর্তিসহ থানায় মামলা হয়েছে। আটককৃত ২জনকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT