1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

সরিষাবাড়ীতে বাছাইপর্বে বাতিল নৌকার প্রার্থীসহ ২জনের মনোনয়নপত্র ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি:

 

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭ ইউনিয়নের নৌকার প্রতীকের ৭ প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

মননোয়পত্র বাতিল হওয়া দুইজন প্রার্থী হলেন ৪নং আওনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বেল্লাল হোসেন এবং ১নং সাতপোয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন বাবলু। গত সোমবার ২৯ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে তারা বাদ পড়েন। এরমধ্যে বেল্লাল হোসেনের সরকারি ডিলারশিপ থাকায় মনোনয়নপত্র বাতিল হয় এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকায় জয়নাল আবেদীন বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

এবিষয়ে আওনা ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, বেল্লাল হোসেনের ‘মেসার্স বি হোসেন’ নামে সরকারি সার সরবরাহের ডিলারশিপ রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর (২৬) (২) (ছ) ধারা মোতাবেক সরকারি আর্থিক সুবিধাপ্রাপ্ত হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, বিধায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

সাতপোয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকায় জয়নাল আবেদীন বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

এব্যাপারে আওনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বেল্লাল হোসেন বলেন, আমি রিটার্নিং অফিসারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT