1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

শ্যামনগরে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৭১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেল দিবস পালিত হয়েছে। শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই স্লোগানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন এবং “শেখ রাসেল দিবস” উপল্েয উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন সহ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি । এসময় তিনি তার বক্তব্যে বলেন, যেদিন বঙ্গবন্ধু সহ তার পরিবার কে হত্যা করা হয়েছিল সেদিন রাসেল বলেছিল আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। তারা তাকে মায়ের কাছে না নিয়ে যেয়ে শহীদ শিশু রাসেলকে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করেছিল, যা অত্যন্ত অমানবিক ছিলো। এসময় তিনি শেখ রাসেল সম্পর্কে শিশুদের মধ্যে ধারনা দিতে হবে বলে সকলের প্রতি আহবান জানান। শেখ রাসেল দিবস ঘোষনা করায় প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন প্রমুখ।

 

ছবি- শ্যামনগরে শেখ রাসেল দিবস উপলক্ষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন এমপি জগলুল হায়দার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT