1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

শালিখায শেখ রাসেল দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৭০ বার পঠিত

মোঃ সাইফুল ইফলাম: শালিখা (মাগুরা) প্রতিনিধি:

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগিতায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৭ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা সহকারী প্রোগ্রামার সুমন মিয়া প্রমুখ। এসময় রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান প্রাপ্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ২৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT