1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

শালিখায় এডিআই এর কৃষি উপকরণ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ বার পঠিত

 

 

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং অল্টারনেটিভ ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ এর আয়োজনে কৃষি ইউনিট এর আওতায় উপজেলার তালখড়ি ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের সংস্থাটির ২০ জন সদস্যের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, এডিআই কৃষি ইউনিট কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট কর্মকর্তা কৃষিবিদ ডা: আবু হেনা মোস্তফা কামাল, এডিআই এর মৎস্য কর্মকর্তা নুর আমিন মুকুলসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমূখ। এসময় সংস্থাটির ২০ জন সদস্যের মাঝে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তির(বীজ গ্রাম) আওতায় ১০ কেজি ব্রি ধান -৮১, বীজ সংরক্ষণের জন্য ৩ টি প্লাস্টিকের ড্রাম, ৩ টি টিনের ড্রামসহ মাটির কলস, পলিথিন ও মোমবাতি বিতরণ করা হয়। মোঃ সাইফুল ইসলাম

শালিখা, মাগুরা

১/১২/২১

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT