1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

শাজাহানপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সাংবাদিকের উপর  হামলা: গ্রেফতার ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২১৬ বার পঠিত

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে তুচ্ছ ঘটনা নিয়ে এম শাহিন আলম (৫০) নামের এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত ২ ব্যক্তিকে আজ মঙ্গলবার গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এ ঘটনায় শাজাহানপুর থানায় ৫ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে। হামলার শিকার সাংবাদিক এম শাহিন আলম বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি এবং শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।

 

মামলা সূত্রে জানাগেছে, সম্প্রতি শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পালাহার গ্রামের খোরশেদ আলী আকন্দের ছেলে আব্দুল মান্নান তার বসতবাড়িতে পল্লীবিদ্যুতের সংযোগ নেন। কিন্তু সংযোগের বৈদ্যুতিক তারের কিছু অংশ প্রতিবেশী বাহার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম বাবলুর জমির উপর দিয়ে যায়। এই বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা দেয় এবং তার সরিয়ে নিতে আব্দুল মান্নানের উপর চাপ সৃষ্টি করেন রফিকুল ইসলাম বাবলু। তার সরিয়ে নেয়ার বিষয়ে প্রতিবাদ করেন ওই গ্রামের বাসিন্দা সাংবাদিক এম শাহিন আলম। এক পর্যায়ে গত সোমবার সন্ধ্যায় আতাইল বাজারে চা-পান খেতে গেলে সাংবাদিক এম শাহিন আলমের উপর অতর্কিত ভাবে হামলা করে রফিকুল ইসলাম বাবলু ও তার সহযোগিরা। হামলাকারীদের মারপিটে সাংবাদিক শাহিন আলম গুরুতর আহত হন। সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সাংবাদিক এম শাহিন আলমের ছোট ভাই শামছুল আলম বাদি হয়ে ৫ ব্যাক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করেছেন। থানা পুলিশ রফিকুল ইসলাম বাবলু ও শহিদুল ইসলাম দুলু নামের ২ আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অপরদিকে সাংবাদিক এম শাহীন আলমের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সহ-সভাপতি মেজবাউল আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT