1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

শাজাহানপুরে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন যারা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২২৩ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

 

আজ শুক্রবার (২২ অক্টোবর) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

 

ইউপি নির্বাচনে উপজেলার আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীরা হলেন খোট্রাপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক।

 

গোহাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলী আওতায় তালুকদার ফজু।

 

খরনা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন।

 

আশেকপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফিরোজ আলম।

 

মাঝিড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

 

চোপিনগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পেয়েছেন আওয়ামী লীগ নেতা মাহফুজার রহমান বাবলু।

 

মাদলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডল।

 

আড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর হক আরজু।

 

আমরুল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু।

 

আওয়ামী লীগের মনোনীত এই ৯ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

 

উল্লেখ্য – গত ১৪ অক্টোবর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন নিয়োগকৃত ৪ জন রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT