1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা এবং ভুমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি”।

 

আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের আলোচনা সভা এবং ভুমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসিক খান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান সার্বিক ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারাব হোসেন, শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রাণীহাট কলেজে অধ্যক্ষ আবু জাফর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

জলবায়ু পরিবর্তন প্রভাবে ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলাবদ্ধতা, ভারীবর্ষণ, শৈত্যপ্রবাহ ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনে সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT