1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

লালমনিরহাট সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁধা পেরিয়ে বিজয়ী হলেন যারা!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছিল শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহন শেষ হয়। তৃতীয় ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট সদর উপজেলায় বিভিন্ন এলাকায় নির্বাচনী ফলাফলকে কেন্দ্র অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ ও দোকানপাট ভাংচুরসহ নেক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩ঘন্টার মতো মোস্তফি বাসস্ট্যান্ড এলাকার রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখে সমর্থকরা। একটানা ৩ঘন্টা অবরোধ থাকায় জাতীয় মহাসড়কের দুই ধারে বাস-ট্রাকসহ কয়েক শত যানবাহন আটকা পড়ে। পরে ফলাফল ঘোষণা হওয়ার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। এই ঘটনায় ২০জন আহত হয় বলেও জানা যায়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মোগলহাট ইউনিয়নে হাবিবুর রহমান (নৌকা), কুলাঘাট ইউনিয়নে মোঃ ইদ্রিস আলী (আনারস), মহেন্দ্রনগর ইউনিয়নে মোঃ আঃ মজিদ (আনারস), হারাটি ইউনিয়নে মোঃ সিরাজুল হক খন্দকার (নৌকা), খুনিয়াগাছ ইউনিয়নে এ এস এম খায়রুজ্জামান মন্ডল (ঘোড়া), রাজপুর ইউনিয়নে মোঃ মোফাজ্জাল হোসেন (নৌকা), গোকুন্ডা ইউনিয়নে মোঃ আঃ রশিদ সরকার টোটন (আনারস), পঞ্চগ্রাম ইউনিয়নে মোঃ গোলাম ফারুক বসুনিয়া (নৌকা), বড়বাড়ী ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান হবি (ঘোড়া) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT