1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

লালমনিরহাটে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ : ছেলের আত্মহত্যার চেষ্টা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ওই ব্যক্তির ছেলে।

 

পুলিশ জানিয়েছে, ৩মাস আগে প্রতিবেশী এক নারীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন ওই যুবক। জীবিকার প্রয়োজনে দিনের বেলায় বাড়ির বাইরে থাকেন তিনি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই গৃহবধূকে কয়েক দফা ধর্ষণ করেন তার শ্বশুর। একপর্যায়ে বিষয়টি তার স্বামী ও শাশুড়িকে জানান ওই গৃহবধূ।

 

পুলিশ আরও জানিয়েছে, রোববার (৫ ডিসেম্বর) বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান ওই যুবক। পরে তাকে হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

 

ওই নববধূ সাংবাদিকদের বলেন, গত সাত দিন ধরে ধর্ষণের শিকার হওয়ার পর বিষয়টি আমি স্বামী ও শাশুড়িকে জানাই। তারা প্রথমে বিশ্বাস করেনি আমার কথা। শেষ দিন আমার স্বামী নিজেই বিষয়টা দেখে ফেলেন। এই ক্ষোভে সে বিষপানে আত্মত্যার চেষ্টা করেছে।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম স্ংবাদিকদের বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT