1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

রূপসার ৩নং নৈহাটী ইউপি”তে বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত নৌকার মাঝি কামাল হোসেন বুলবুল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৪৭ বার পঠিত

শেখ মোঃ শহীদুল্লাহ্ আল আজাদ,রূপসা প্রতিনিধিঃ

 

খুলনা জেলার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের কৃতি সন্তান খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী”র নিজস্ব ইউনিয়নে আগামী ১১ই নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এ দিকে উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে আজ ১৬ নভেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ দিকে মনোয়ন প্রত্যাহারের শেষ দিনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের একমাত্র প্রার্থী, রূপসার ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, কামাল হোসেন বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। উক্ত বিষয়ে উল্লেখ্য এই যে, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কামাল হোসেন বুলবুল বর্তমানে রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল চেয়ারম্যান হিসেবে এলকায় একজন সর্বজন স্বীকৃত জনপ্রিয় ব্যক্তি । উক্ত বিষয়ে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নবাসীর সংগে আলাপ করে এমনটাই জানা যায় যে, কামাল হোসেন বুলবুল একজন সদালাপি, সদা হাস্যজ্জল প্রানবন্ত সজ্জন ব্যাক্তি। কামাল হোসেন বুলবুল বিনা প্রতিদন্ধিতায় পুনরায় নৈহাটী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এলাকার মানুষ খুবই আনন্দিত। এলকাবাসী মনে করে খুলনা জেলা তথা বাংলাদেশে খুলনা জেলা রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। শিল্প সমৃদ্দ নৈহাটী ইউনিয়ন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এক বিরাট ভূমিকা পালন করে। এমন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে কামাল হোসেন বুলবুলের মত এমন একজন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ জাতীয় মনোনয়ন বোর্ড নৌকার প্রার্থী করায় এলাকার মানুষ কৃতঙ্গতা প্রকাশ করেছে। সেই সঙ্গে বিনা প্রতিদন্ধিতায় কামাল হোসেন বুলবুল পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়নবাসী অভিনন্দন জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT