1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রামগড়ে রফিকুল আলম কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন ,রামগড় প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৪র্থতম নির্বাচনে পৌর আওয়ামীলীগের সভাপতি ও দলীয় প্রার্থী রফিকুল আলম কামাল বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হচ্ছেন। মেয়র পদের তিনজন প্রার্থীর মধ্যে রবিবার(১০ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত একমাত্র প্রার্থী মো: রফিকুল আলম কামাল তার মনোনয়নপত্র জমা দেন। রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: সায়দুর রহমানের কাছে সোমবার দুপুরে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার দেবাশীষ দাশ নিশ্চিত করে জানান, মনোনয়নপত্র দাখিলের শেষদিন রবিবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে একমাত্র রফিকুল আলম কামাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হবেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও বর্তমান মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপনও মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তারা দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাাঁড়ান।

রবিবার উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেয়ার সময় আওয়ামীলীগ দলীয় প্রার্থী রফিকল আলম কামালের সাথে জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, রবিবার শেষদিন পর্যন্ত মেয়র পদে ১জন প্রার্থী ছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৭ জন ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT