1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

রামগড়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

 

 

মোঃ মোজাম্মেল হোসাইন ,রামগড় প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির রামগড়ে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

রামগড় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শুক্রবার( ৩ ডিসেম্বর)সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা,প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই ও কম্বল বিতরণের আয়োজন করে। সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার।আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী প্রমূখ।সভায় বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশ নিয়ে সুন্দরভাবে জীবনযাপনের জন্য প্রতিবন্ধীদের সরকারি সেবার আওতায় আসার আহবান জানান।প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তা,ঔষধ ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ে আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, ১ টি পৌরসভা ও ২ টি ইউনিয়নের ৫০ জন প্রতিবন্ধীদের ভাতা বই ও কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আহমদ,সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলাতে হোসেন,সহকারী আইসিটি পোগ্রামার মোঃরেহান উদ্দীন,স্থানীয় সাংবাদিকবৃন্দ,সুবিধাভোগী সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT