1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ। পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড। কেংড়াছড়িতে গাজী কালী শাহ (রহ.) মাজারে বার্ষিক ওরশ উদযাপন। কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদ-এর পক্ষ থেকে বৃক্ষরোপণ। কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা । কয়রায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়। কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার। বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত।

রাজীবপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

স্বপন আলী (২১) নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থীর শয়ন কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে রাজীবপুর থানা পুলিশ। রাজীবপুর সদর ইউনিয়নের দক্ষিণ টাঙ্গালিয়াপাড়া গ্রামে বুধবার( ২৭ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। নিহত স্বপনের পিতার নাম হেলাল মোল্লা।

 

রাজীবপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পাস করে,গাজীপুর মাওনা চৌরাস্তা পিয়ার আলী কলেজে অনার্সে অধ্যায়নরত ছিল স্বপন।

 

নিহতের পরিবার ও তার বড় ভাই ছানোয়ার হোসেনের সাথে কথা বলে জানা গেছে,মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে পরে। সকালে তাদের আরেক ভাইয়ের দোকানে খাবার নিয়ে যাওয়ার জন্য তাকে ডাকাডাকি করলে স্বপনের কোন সাড়াশব্দ পাওয়া যায় নি।

 

পরে ঘরের জানালা দিয়ে উঁকি দিলে ঝুলন্ত অবস্থায় তার লাশ মাটিতে পরে থাকতে দেখে তার ভাই। এসময় তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে দরজা ভেঙে দেখতে পায় ঘরের ধরনার সাথে ওড়না পেচানো স্বপন নিথর অবস্থায় মাটিতে পরে রয়েছে।

 

পরে খরব পেয়ে রাজীবপুর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্ররণ করে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে প্রতিবেদন হাতে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT