1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

রাঙ্গামাটির রাজবন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৯৩ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি।।

অতীতের সমস্ত দুঃখ ভুলে একে-অপরের প্রতি ক্ষমা প্রদর্শন ও সকল প্রাণির হিতসুখ মঙ্গললার্থে ও বিশ্বশান্তি সমৃদ্ধি মঙ্গল কামনার মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।

 

বুধবার (২০ অক্টোবর) সকালে মহাসমারোহে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহতি পূণ্যানুষ্ঠানে বুদ্ধ পতাকা উত্তোলন ও পঞ্চশীল গ্রহণের মধ্যে দিয়ে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, তাববিংশ পূজা উৎসর্গ এবং ক্ষমা প্রার্থনাসহ নানাবিধ দান উৎসর্গ করা হয়।

 

পরে সকল প্রকার মার-উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচ মিনিট ভাবনা করা হয়। মহতি পূণ্যানুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা হাজারো পূণ্যার্থী সমবেত হয়। পূণ্যার্থীদের জনসমাগমে উৎসবমুখর হয়ে উঠে বিহার প্রাঙ্গণ।

 

সুখ শান্তি সমৃদ্ধি মঙ্গল কামনায় পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন- রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবির। এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রমূখ।

 

উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাস শেষে পালন করা হয় প্রবারণা পূর্ণিমা। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এর পরদিন থেকে এক মাসব্যাপী প্রত্যেক বিহারে শুরু হবে বৌদ্ধদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT