1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রাঙ্গামাটিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

 

 

রাঙ্গামাটি প্রতিনিধি::

 

রাঙ্গামাটি সদর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতাধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিকট বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

বুধবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদে এক হাজার দুইশত উপকারভোগী কৃষকের মাঝে উফশী ২০০বিঘা জমিতে জনপ্রতি বীজ ৫কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০কেজি ও হাইব্রিড বীজ জনপ্রতি ২কেজি করে বিতরণ করা হয়।

 

এছাড়া সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তার মধ্যে বনরুপা দেওয়ানপাড়ার বাসিন্দা সুমন দেওয়ান ও বন্দুকভাঙ্গা মগপাড়া বাসিন্দা বলরাম চাকমার হাতে দুটি পাওয়ার থ্রেসার মেশিন হস্তান্তর করা হয়।

 

এ সময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, উপজেলা কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার মিঠু চন্দ্র পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT