1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রংপুরে, ৪০ কেজি গাঁজাসহ আটক ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুরে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় মাদক কারবারী হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যানটি।

রোববার (১০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুরে ঢাকা-রংপুর মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল। এসময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই সঙ্গে মাদক কারবারিতে জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় কাভার্ড ভ্যানটিও। গ্রেফতাররা হলেন- রাজা মিয়া (৭০) ও মিজানুর রহমান (৪৫)। তারা দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT