1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় নারী শ্রমিকসহ নিহত ৪ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

 

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় তিন নারী শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোনিরামপুর এলাকায় ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কাটগাড়ী আদর্শপাড়া গ্রামের মমতা বেগম (৩২) ও লাভলি বেগম (৩৫) এবং তারাগঞ্জের ইকরচালী বাছুরবান্ধা গ্রামের সাথী বেগম (৩০)। নিহত অপরজন ভ্যানচালক। তার নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানে করে ছয়জন ফিরছিলেন। ভ্যানটি উপজেলার ঘোনিরামপুর ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজনের মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন- তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের অন্ততপুরের তাসলিমা আক্তার (২৫), মদিনা আক্তার (২৯), দিনাজপুর চিরিরবন্দর এলাকার আব্দুল মজিদ (৪৯) ও কিশোরগঞ্জের সিঙ্গেরগাড়ী মাস্টারপাড়া গ্রামের সাথী বেগম (৩০)। এদের মধ্যে আহত সাথী বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত চারজনের মধ্যে শুধু ভ্যানচালকের নাম-পরিচয় জানা যায়নি। বাকি তিনজনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে গেছেন বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT