1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

যেই মুখে ডাকি মা, সেই মুখে মাদক না- ওসি রাজাপুর ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

 

 

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

ঝালকাঠির রাজাপুরে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা’র সাথে স্থানীয় সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো. হালিম তালুকদার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুল ইসলাম লালু, সাধারণ সম্পাদক মো. এনামুল হোসেন খান, সাবেক সহ-সভাপতি ও আমাদের সময় প্রতিনিধি মো. নেয়ামুল আহসান হিরন, সাবেক সহ সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি মো. আবু সায়েম আকন, রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান মো. আউয়াল গাজী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মাঈনুল হক লিপু, সাধারণ সম্পাদক মো. অহিদ সাইফুল, সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকাল প্রতিনিধি আব্দুর রহিম রেজা, সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি মো. এনামুক হক সহ সকল সংগঠনের সদস্যবৃন্দ।

 

এ সময় ওসি সবার সাথে পরিচয় পর্ব শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশ এবং সাংবাদিক এক হয়ে কাজ করলে এ উপজেলা থেকে মাদক সহ সকল ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব। আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। একে অন্যের সহযোগী হয়ে কাজ করতে চাই।

 

তিনি আরো বলেন, আমি “যেই মুখে ডাকি মা, সেই মুখে মাদক না” স্লোগানকে ধারন করে মাদক ব্যাবসায়ী এবং সেবক কাউকেই কোনো ছাড় দিতে নারাজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT