1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

যাত্রা শুরু করলো রাঙ্গামাটিতে ওয়েল ফুড ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি::

 

রাঙ্গামাটিতে স্বনামধন্য মিষ্টান্ন ও বেকারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েল ফুড এর শো-রুম উদ্বোধন হয়েছে।

 

সোমবার (৬ ডিসেম্বর) সকালে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ গেইটের সাবা টাওয়ারে শো-রুমটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ আবু সৈয়দ, সাবেক প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দীন, ওয়েল ফুডের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ আসিফ হাসান, সাবেক প্যানেল মেয়র জমির উদ্দীন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙ্গামাটি ওয়েল ফুড শো-রুমের সত্ত্বাধিকারী মোঃ নেমাজ উদ্দীন চৌধুরী মানিক প্রমূখ।

 

সত্বাধিকারী মোঃ নেমাজ উদ্দীন বলেন, দীর্ঘদিন রাঙ্গামাটিতে বসবাস করছি। আমি লক্ষ্য করেছি উন্নতমানের মিষ্টি ও বেকারি পণ্যের প্রতি রাঙ্গামাটিবাসীর একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমি ক্রেতাদের চাহিদা মূল্যায়ণ করে রাঙ্গামাটিবাসীর দৌড়গোড়ায় বাংলাদেশের বিখ্যাত পণ্য পরিবেশক ওয়েল ফুড এর শো-রুম নিয়ে এসেছি। আমি আশাকরি স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবারের জন্য এই ওয়েল ফুড শো-রুমে আসবেন।

 

তিনি আরো জানান, আপনারা বিশ্বমানের খাবার ওয়েল ফুডের জন্য চট্টগ্রাম গিয়েছেন। এখন প্রিয় শহর রাঙ্গামাটিতেই পাচ্ছেন আপনার পছন্দের ব্রান্ড ওয়েল ফুড।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT