1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

ময়মনসিংহ ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ১৯১ বার পঠিত

 

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।

শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চার জনসহ ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

 

পুলিশের সূত্র থেকে জানা যায় শেরপুরগামী রহিম পরিবহনের একটি বাস (ময়মনসিংহ গ ১১-০৯৪৮) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে ওভারটেকের সময় দাঁড়িয়ে থাকা বালুবাহী ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ১৫-৮৪৪৩) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে আরেকজন মারা যান।

 

নিহতরা হলেন- ফুলপুর উপজেলা হুজু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০) ও মেয়ে আজমিনা (৮)। বাকি দুই জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও ফুলপুর উপজেলার রফিকের অবস্থা আশঙ্কাজনক।

 

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন

ঘটনা নিশ্চিত জরে জানান, উপজেলার চেলেরঘাট নামক এলাকায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে শেরপুরগামী বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT