1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ময়মনসিংহ এইচএসসি পরীক্ষায় ৭০ হাজার ৯৪১ জন ছাত্রছাত্রী অংশ নেয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

 

খালেদ খুররম পারভেজ ,ময়মনসিংহ।

এইচএসসি পরীক্ষায় ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার ৯৪১ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। ২ ডিসেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হবে, শেষ হবে ৩০ ডিসেম্বর।

 

ময়মনসিংহে পরীক্ষার্থী সবচেয়ে বেশি আর শেরপুর পরীক্ষার্থী কম।প্রতিটি বিষয়ের এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তথ্যে অনুসারে জেলায় ১৭ হাজার ৯৯৭ জন ছাত্র এবং ১৭ হাজার ৫৯৮ জন ছাত্রী।

মোট ১৩৪টি প্রতিষ্ঠানের ৩৫ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

 

নেত্রকোনা জেলার ৪৩টি প্রতিষ্ঠানের ১২ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাঁচ হাজার ৬৮৪ জন ছাত্র এবং ছয় হাজার ৭৫৩ জন ছাত্রী।

 

জামালপুর জেলার ৭৫টি প্রতিষ্ঠানের ১৪ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী ২২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছয় হাজার ৮১৪ জন ছাত্র এবং সাত হাজার ৫১৬ জন ছাত্রী।

 

শেরপুর জেলার ২৯টি প্রতিষ্ঠানের আট হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী সাতটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে চার হাজার ১৩৫ জন ছাত্র এবং চার হাজার ৪৪৪ জন ছাত্রী।

 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল সাংবাদিকদের জানান স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। বোর্ডের একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন বোর্ডে কন্ট্রোল রুম চালু থাকবে, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT