1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

মৌলভীবাজারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

 

 

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ।

 

আজ ৩ ডিসেম্বর, শুক্রবার ৪ ঘটিকায় শহরের কাশীনাথ আলাউদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে পুনাক মেলার শুভ উদ্বোধন করা হয়।

মৌলভীবাজার জেলা পুনাক সভানেত্রী জনাব সামিনা সুলতানার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ও জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ শহীদুল হক মুন্সী, জেলার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

 

উদ্বোধনী বক্তব্যে মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে পুনাক মেলার সার্বিক সফলতা কামনা করেন।

 

পুনাক সভানেত্রী জনাব সামিনা সুলতানা তাঁর বক্তব্যে বলেন ‘পুনাকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ নাগরিকদের কেনাকাটার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য নানা আয়োজন থাকছে। ম্যাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্যের বাহারি স্টলের পাশাপাশি শিশু কিশোরদের সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। পুনাক সভানেত্রী সবাইকে মেলায় আসার জন্য অনুরোধ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT