1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক-হাউটজার গান বাংলাদেশকে উপহার দিলো ভারত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

 

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে ভারত।

 

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এগুলো হস্তান্তর করে।

 

উক্ত টি-৫৫ ট্যাংক ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গান হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল আশরাফ এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল বিতিয়ন।

 

ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গানটি সিওডি, ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

 

ট্যাংক ও হাউটজার গান বেনাপোল স্থল বন্দর হয়ে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে যথাক্রমে বাংলাদেশ জাদুঘর, শাহাবাগ, ঢাকায় এবং সিওডি, ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে নিশ্চিত করেছেন কর্নেল আশরাফ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT