1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

মীরসরাইতে দুর্বার’র বর্ষপূর্তিতে শিশুমেলার আয়োজন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৭৯ বার পঠিত

মীরসরাইতে দুর্বার’র বর্ষপূর্তিতে শিশুমেলার আয়োজন

সেবামূলক কার্যক্রমে এক যুগে পদার্পণ করে মীরসরাইয়ের সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন। গত সাত জানুয়ারি শুক্রবার ছিল এ সংগঠনের জন্মদিন। এ দিনকে স্মরণ করে রাখতে বরাবরের মতই দুর্বার’রা ব্যাতিক্রম অনন্য অসাধারণ অয়োজন করে থাকে। এবারও তার ব্যাতিক্রম নয়। দিনের শুরুতে দুর্বার কার্যালয় প্রাঙ্গনে সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মুক্ত আকাশে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের পর সাজোয়া বাদক দলের ঢোলের তালে, ব্যানার, ফেস্টুন হাতে দুর্বার’রা বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। যেটি গ্রামীণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলে পাড়ার শিশুমেলার স্থলে গিয়ে শেষ হয়। এবারকার আয়োজনে সুবিধা বঞ্চিত জেলে পাড়ার দুই শতাধিক শিশুদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন, বর্ষপূর্তির কেককাটা, খেলাধূলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দিনের শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে কথামালায় অংশ নেন মীরসরাই উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউপি চেয়ারম্যান এম এ কাশেম, খবরিকা সম্পাদক মাহবু্ব রহমান পলাশ, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন, মীরসরাই নিউজ টুয়ান্টিফোর ডটকমের সম্পাদক এম আনোয়ার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, প্রাক্তন সভাপতি আশিষ দাশ ও সহ সভাপতি জাফর ইকবাল। এসময় সাংবাদিকতা ও নাট্য সংস্কৃতিতে অসামান্য অবদানে দৈনিক আজাদী পত্রিকার ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী কে দুর্বার পদক, আঞ্চলিক সংবাদ প্রকাশে বিশেষ অবদানে পাক্ষিক খবরিকা ও মীরসরাই নিউজ টুয়ান্টিফোর ডটকমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সন্ধ্যায় মলিয়াইশ হাইস্কুল মাঠে শীত উৎসবের অংশ হিসেবে তাবু জলসার আয়োজন করা হয়। যেখানে মেলা বসে খেজুর রস, ভাপা পিঠা, পায়েস, মুড়ি ও চিড়ার মোয়া সহ হরেক রকম পিঠাপুলির। এবারের আয়োজনে দুর্বার’র ক্যাম্প ফায়ারিং সবার নজর কেড়েছে। লাল নীল বাতি, দৃষ্টিনন্দন তাবু, মাঝখানে প্রজ্বলিত আগুনের কুন্ডলী দিয়ে সাজানো হয় জলসা চত্বর। মশাল হাতে ক্যাম্প ফায়ারিং এর উদ্বোধন করেন দুর্বার সভাপতি মহিবুল হাসান সজীব, প্রাক্তন সভাপতি আশিষ দাশ ও শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। এসময় জলসা চত্বরে নৃত্য পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে মীরসরাই শিল্পকলা একাডেমীর খুদে শিল্পীরা, সঙ্গীত আয়োজনে গান শুনিয়ে দর্শক মাতান কান্তা দে, পিন্টু কুমার নাথ, কবিয়াল মধুসূদন দাশ, বাবলু সূত্রধর, পলাশ ঘোষ, ঔশিকা ও সাবরিনা। সর্বশেষ ভান্ডারী গানে দর্শক মনকাড়েন আনোয়ার ভান্ডারী ও মাহবুবুল হক ভান্ডারী।

দুর্বারের উদ্যোগে শিল্প -সাহিত্য, ইতিহাস- ঐতিহ্য ও সংস্কৃতির এ সুন্দর চর্চা সৃজনশীল ও প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে। নান্দিনিক এ আয়োজন, এ উৎসবের এ রেশ এ অঞ্চলের মানুষদের মাঝে দীর্ঘদিন দাগ কাটবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT