1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

মান্দায় সাপের কামড়ে যুবকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬৫০ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে । রবিবার সকালে নিজ বাড়িতে মাটির কাজ করার সময় একটি বিষধর সাপে কামড় দেয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি। নিহত যুবক আনিছুর রহমান (৪০) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বালুকা গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পুরাতন মাটির বাড়ি ভেঙে সেখানে নতুন করে ঘর নির্মাণের কাজ চলছে। ভেঙে দেওয়া মাটিতে পানি দিয়ে কাদা তৈরির কাজ করছিল সে। এ সময় এক‌টি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। এরপর তাঁকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

 

এ ব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এন্টিভেনাম’ এর সরবরাহ নেই। তাছাড়া এ চিকিৎসায় আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। এ জন্য সাপে কাটা রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT