1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল। জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মাধবপুরে বয়োবৃদ্ধ মাকে ছেলের মারপিট :বিচার চেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৪৫১ বার পঠিত
ছেলের শারিরীক নির্যাতনের শিকার হেলেম চান বিবি

মাধবপুর প্রতিনিধি:সৃষ্টিকর্তার পরই মায়ের স্থান।আর মাকে আমরা কি ভাবে রাখি ।সমাজের অবক্ষয়ের রুপ বৃদ্ধা মায়ের নির্যাতন।এমনি ঘটনা মাধবপুর  উপজেলার আহম্মদপুর গ্রামের এক ৯০বছর বয়সী বৃদ্ধা শারিরীক নির্যাতনে ছেলের বিরুদ্ধে বিচার চেয়ে রবিবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। ভুক্তভাগী ৯০ বছর বয়সী হেলেম চান বিবি ফরিয়াদ করে বলেন, তার এক প্রতিবন্ধী ছেলে জিলু মিয়ার ভিক্ষা করার সাহায্য দিয়ে কোন রকম তার ছেলেকে নিয়ে উপজেলার আহম্মদপুর গ্রামে বসবাস করেন তিনি।

কিন্তু তার অপর ছেলে ফরিদ মিয়া প্রায়ই তার মাকে শারীরিকভাবে নির্যাতন করে। রবিবার সকালে ফরিদ মিয়া তার মাকে মারপিট করে আহত করেন। হতভাগা মা হেলেম চান বলেন আমার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, শরীরে বিভিন্ন রোগ বাসা বেধেছে, ভাল করে চলতে পারি না। কিন্ত এই বয়সে আমার উপর করা হচ্ছে অত্যাচার। তাই সুবিচার পাওয়ার আশায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করছি। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর উপজলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়শা আক্তার জানান, অত্যাচারী ছেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT