1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল। জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মাধবপুরে জুয়ার বোর্ডের পাহাড়াদারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪৭১ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ইসমাইল হোসেন নামের (৫৮) এক জুয়ার বোর্ডের পাহাড়াদারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। শুক্রবার (১৩ ই মার্চ) দুপুরে মাধবপুর থানা পুলিশ তার বাড়ির পাশে রেল সড়কের নিকট থেকে তার লাশ উদ্ধার করে।

খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর ও আখাউড়া সিলেট রেল সেকশনের শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মেয়ে নূরজাহান জানান, রেল লাইনের পূর্ব পাশে চা বাগান এলাকায় প্রতিরাতেই জুয়া খেলার একটি বোর্ড বসে। আমার বাবা সে জুয়া খেলা পাহারা দিত অর্থাৎ আইন শৃংখলা বাহিনী সহ এলাকাবাসী কেউ বাধা দিতে বা জুয়া খেলা বন্ধ করতে আসলে জোয়ারীদের কে অগ্রীম খবর দিত। আর এ কাজের বিনিময়ে আমার বাবা কে জুয়ারীরা প্রতিদিন ৫০০ টাকা করে দিত এবং এদিয়া ই আমাদের সংসার চলত।

প্রতিদিনের ন্যায় গতকাল রাত ১০ টা একাজের উদ্দেশ্যে বাবা ঘর থেকে বাহির হয় আর আজ ভোরে আমাদের গ্রামের রেল লাইনের পাশে বাবার লাশ ক্ষতবিক্ষত দেখতে পাই।

তাদের পরিবারের অভিযোগ তার বাবাকে পরিকল্পতি ভাবে হত্যা করে লাশ রেল লাইনের পাশে ফেলে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ উদ্ধার করে হবিগঞ্জের মর্গে প্রেরণ করা হবে। নিহতের পক্ষে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT