1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

মাইনুল ইসলাম রাজু প্রজনন মৌসুমে ইলিশ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল।

 

জানা গেছে, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাগবে সরকার তাদের জন্য বিশেষ ভিজিএফ’র বরাদ্ধ দেয়।

 

আজ শনিবার বেলা ১১টায় উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিষিদ্ধ সময়ে সাগর ও নদীতে ইলিশ আহরণে বিরত থাকা উপজেলার চাওড়া ইউনিয়নের ৬০২ জন নিবন্ধিত জেলের মাঝে জেলেপ্রতি ২০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র রায়, ইউপি সদস্য হাবিবুর রহমানসহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

 

চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল বলেন, প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচির চাল অত্র ইউনিয়নের নিবন্ধিত ৬০২ জন জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT