1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ।

মন্টু শিকদারের মোরগে ভোটের জোয়ার সোনামুখীর ৯ নং ওয়ার্ডে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ বার পঠিত

মন্টু শিকদারের মোরগে ভোটের জোয়ার সোনামুখীর ৯ নং ওয়ার্ডে
স্টাফ রিপোর্টারঃ পঞ্চম ধাপের আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচণে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীগণ। এরই মধ্যে জমে উঠেছে শাহাদৎ হোসেন মন্টু শিকদারের প্রচারণা।শিকদার পরিবারের মন্টু শিকদারকে এবার এলাকার যুবক. যুবতী. এবং মুরব্বীগণও সমর্থন দিচ্ছেন। আর গতকাল রবিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার রৌহাবাড়ি চারমাথায় এক সমাবেশে সঠিক প্রার্থীকে ভোটদান এবং কেন্দ্রে কোন প্রভাব বিস্তারের চেষ্টা থেকে বিরত থাকার আহবান জানান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানি সিরাজী। তিনি বলেন, ভোটকেন্দ্রে কোন অনিয়ম হলে তাকে ছাড় দেয়া হবে না। এটা এমপি জয় সাহেবের নির্দেশ। আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন নির্বিঘ্নে ।এসময় সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক,যুবলীগ সভাপতি সেলিম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রতীক পেয়েই মন্টু শিকদার গ্রামের ভোটারদের নিকট পৌঁছে গেছেন। সাড়াও পাচ্ছেন এখন। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন বলে অনেকে ভোটারই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। ভোটারদের নিকট তিনি ওই ওয়ার্ডের একজন শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী। একারণেই এলাকার যুবক,মুরব্বী ও আলেমগণ চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।এলাকার মানুষের বিপদে আপদে নানাকাজে সহযোগিতার হাত বাড়ানো মন্টু শিকদার জানান, ভোটারগণ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। আমি এরইমধ্যে গ্রামের গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি। এসব বিবেচনায় ভোটারগণ আমাকে রায় দিলে ইনশা আল্লাহ আমি আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো।
মাদকমুক্ত গ্রাম গড়তে আমি সচেষ্ট হবো। এজন্যে আগামী ৫ জানুয়ারি মোরগ মার্কায় একটি করে ভোট চাই প্রিয় ভোটারদের নিকট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT