1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

বেনাপোলে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ৬৫ হাজার টাকা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৩৯৯ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার বাজার ও চেকপোষ্ট এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্স, আপডেট না থাকা মেয়াদউত্তীর্ন মালামাল ও স্বাস্থ্য সম্মত পরিবেশ না পাওয়ায় একটি আবাসিক হোটেল সহ মোট ৪টি ব্যবসায়ি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।
সোমবার বেলা সাড়ে ৪ টার সময় শার্শার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( সহকারী ভুমি কমিশনার) খোরশেদ আলম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বেনাপোল চেকপোষ্টের যাপন নামে একটি আবাসিক হোটেল এর লাইসেন্স এবং মান সম্মত কক্ষের ব্যবস্থা না থাকায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এরপর বাজারের সর্দার ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ন ওষূধ পাওয়া যাওয়ায় তাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা বিপ্লব ষ্টোরে ভারতীয় মেয়াদ উত্তীর্ন কসমেটিক্স পাওয়ায় তাকে ৫ হাজার টাকা ও নবাব ষ্টোরের মুল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম বলেন ১৯ ধারার আওতায় এসব ব্যবসায়িদের জরিমানা করা হয়েছে। এরা টাকা দিতে ব্যর্থ হলে বিভিন্ন মেয়াদে এদের দন্ড হতে পারে।
এসময় ম্যাজিষ্ট্রেট এর সাথে ছিলেন বেনাপোল পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন, বেনাপোল পোর্ট থানার এ এস আই জাকির হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT